• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৭
সর্বশেষ :
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত মালচিং পেপারে তালায় অমৌসুমী তরমুজ চাষে সাফল্য, ২১ বিঘায় ২৮ কৃষকের স্বপ্ন সংবাদ প্রকাশের পর ধুলিহরের প্রতিবন্ধী ও বৃদ্ধার পাশে জেলা প্রশাসক, পেলেন নগদ অর্থ ও টিন নারায়ণগঞ্জে ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্যামনগরে বেশি দামে সার বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা। শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃ*ত্যু, পানিতে ডুবে প্রাণ গেল কৃষকের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত এআই নজরদারি জোরদারে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ পাটকেলঘাটায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার পাটকেলঘাটায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এআইআইবি জলবায়ু ও অবকাঠামোগত খাতে আগ্রহী

প্রতিনিধি: / ৪২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

জলবায়ু ও অবকাঠামোগত খাতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) আগ্রহী বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান রজত মিশ্র। সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, আমরা খুবই খুশি। তারা আমাদের খুব কাছের। তারা আমাদের সহযোগিতা করতে চাচ্ছে। নতুন কোনো সেক্টরে সহযোগিতা চেয়েছেন কি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জলবায়ু ও অবকাঠামোগত খাতে তারা যুক্ত হতে চান। ওরা বলেছেন, যেটাই হোক আপনারা বের করুন আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। তারা পলিসি নিয়েও কাজ করছে, একইসঙ্গে প্রয়োজনের বিষয়টিও আসছে। ওনারা একই সঙ্গে দুইটা কনসিডার করবেন। এটা কিছুটা নতুন, আমরা খুবই খুশি। এসময় অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার বলেন, অবকাঠামোগত খাতে তারা বেশি যুক্ত হতে চান। আমরা সে ব্যাপারে সম্মত। আমরা বাজেট সাপোর্ট প্রোগ্রাম আরও দেওয়ার অনুরোধ করেছি। তারা বললেন, এটাই তাদের প্রথম বৈশ্বিক জলবায়ুতে অর্থায়ন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com