• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২০
সর্বশেষ :
বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর

পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

প্রতিনিধি: / ৩৯৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায়  বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ,অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান। উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. পপি রাণী রায়, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ,জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান, প্রভাষক মো. মোমিন উদ্দিন, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও নারায়ণ চন্দ্র শিকারী, সহকারী প্রধান শিক্ষক আ. ওহাব, সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার ও শিবপদ সরকারসহ বিভিন্ন দপ্তর, শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com