• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৭
সর্বশেষ :
বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল দেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

তেতুলিয়ায় প্রধান শিক্ষকের অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন 

প্রতিনিধি: / ৩৬৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪
Exif_JPEG_420

সাইদুজ্জামান রেজা,পঞ্চগড়ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বকর সিদ্দিক এর অনিয়ম দূর্নীতির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।বুধবার(৬ মার্চ) দুপুরে শালবাহান বাজারে এলাকাবাসী ও সুশীল সমাজের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

Exif_JPEG_420

মানববন্ধনে বক্তব্য রাখেন,শালবাহান ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল বাসেত,শফিউল আলম বুলবুল,সোয়েব আকতার মিয়া প্রমূখ।

এ সময় বক্তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের অনিয়ম দূর্নীতি, নিয়োগ বাণিজ্য অভিযোগ তদন্ত করে শাস্তির আওতায় আনার জোর দাবী জানান। বক্তারা বলেন,রাতের আধাঁরে প্রধান শিক্ষক ২০১৫ সালে নিয়োগ দেখিয়ে সহকারী শিক্ষক হিসেবে মোছা,তাসরীন আকতারকে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৪ সালের জানুয়ারী মাসের এমপিওভুক্ত করে নিয়ে,৫ ফেব্রুয়ারি বিদ্যালয়ে নিয়ে আসেন।তারা আরো বলেন,প্রধান শিক্ষকের কথা অনুযায়ী ওই শিক্ষিকাকে বিদ্যালয় ম্যানেজিং কমিটি বিগত ২০১৫ সালে নিয়োগ প্রদান এবং ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর মাসে যোগদান করেন। তখন থেকে অদ্যাবধি ওই শিক্ষিকাকে বিদ্যালয়ে আগমন করতে দেখা যায় নাই এবং বিদ্যালয়ে সংশ্লিষ্ট কাহারো সাথে তিনি পরিচিত ও সম্পর্কিত না বলে উল্লেখ করেন বক্তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com