• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯
সর্বশেষ :
দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন

গ্রাম পুলিশদের চাকুরী জাতীয়করণের দাবীতে স্মারকলিপি প্রদান

প্রতিনিধি: / ৪২৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: চাকুরী জাতীয়করণের বিষয়টি সংসদে উত্থাপনের জন্য স্মারকলিপি প্রদান করেছেন পাইকগাছার গ্রাম পুলিশরা। স্থানীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করেছেন তৃণমূল পর্যায়ের আইন শৃঙ্খলায় নিয়োজিত বাংলাদেশ গ্রাম পুলিশ এর সদস্যরা। স্মারকলিপির মাধ্যমে গ্রাম পুলিশরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে নিজ উদ্যোগে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকুরী জাতীয়করণের আদেশ প্রদান করেন। যা ১৯৭৬ সালে ১৭/০১/১৯৭৬ তারিখের এস/১/১ ইউ-৫/৭৬/১৮/১(৬৬) নং স্মারকে পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ হতে প্রতিটি জেলায় প্রেরণ করা হয়। জাতির পিতার সেই আদেশের পরিপত্রটি এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এটা অত্যান্ত দুঃখ জনক। স্মারকলিপির মাধ্যমে বঙ্গবন্ধুর আদেশ অনুযায়ী বাংলাদেশ গ্রাম পুলিশে কর্মরত ৪৬ হাজার ৮৭০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকুরী জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি মহান সংসদে উত্থাপনের জন্য সংসদ সদস্যের নিকট আহŸান জানান গ্রাম পুলিশরা। তারা বলেন, বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। জনগণের পাশাপাশি সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের অধিনস্থ কর্মকর্তা-কর্মচারীদের জীবনমানের উন্নয়ন হচ্ছে। অথচ গ্রামীণ আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জীবনমান উন্নয়ন চরমভাবে উপেক্ষিত। এ বাহিনীর সদস্যরা সরকারের আদেশ ও নির্দেশ অনুযায়ী ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে, একই সাথে ৭০ প্রকারের কাজ করে থাকে। কিন্তু দুঃখের বিষয় এ বাহিনীর সদস্যরা শ্রমের মূল্য সঠিকভাবে পায়না। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে বর্তমানে দফাদাররা বেতন পান ৭ হাজার টাকা এবং মহল্লাদার ৬ হাজার ৫শত টাকা। সামান্য এই ভাতার অর্ধেক প্রদান করে থাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং বাকি অর্ধেক ইউনিয়ন পরিষদ। মন্ত্রণালয়ের অংশ নিয়োমিত পরিশোধ করা হলেও বেশিরভাগ ইউনিয়ন পরিষদ ভাতা প্রদানে কালক্ষেপন করে থাকে। বর্তমান বাজার মূল্যের কথা বিবেচনা করে গ্রাম পুলিশদের জীবনমান উন্নয়নে বঙ্গবন্ধুর আদেশ অনুযায়ী চাকুরী জাতীয় করণের দাবী জানান গ্রাম পুলিশরা। স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা গ্রাম পুলিশের সভাপতি আফসার আলী সানা ও সাধারণ সম্পাদক কালিপদ সরকার সহ সকল সদস্যবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com