• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩
সর্বশেষ :
দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে দেশব্যাপী জনসচেতনতা বাড়াতে হবে : ডিসি নারায়ণগঞ্জ সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান পাইকগাছা থেকে তালায় সাইকেল র‍্যালী ও সমাবেশ পাটকেলঘাটায় পৃথক মামলায় দুই আসামি গ্রেপ্তার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে লক্ষাধিক টাকা জরিমানা আদায় আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪ দেবহাটা উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষনায় প্রোগ্রেস শেয়ারিং মিটিং শোকাহত মায়ের পাশে দাঁড়িয়ে আবেগাপ্লুত আইনমন্ত্রী আসাদুজ্জামান তালায় ভেজাল সার-কীটনাশকের মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড

বোদায় নিবন্ধন সনদ ছাড়া শিক্ষক নিয়োগ, সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু

প্রতিনিধি: / ৪৫৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় নিবন্ধন সনদ ছাড়া শিক্ষক নিয়োগ দেয়ার অভিযোগে সংবাদ প্রকাশের পর, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল মালেক তদন্ত শুরু করেছেন।১৯ ডিসেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে জেলা প্রশাসক ১২ ফেব্রুয়ারি শিক্ষা অফিসারকে তদন্তের নির্দেশ দেন।বৃহস্পতিবার শিক্ষা
অফিসার জানান,তদন্ত শুরু করেছি যথা সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
সংবাদে উল্লেখ করা হয় পঞ্চগড়ের বোদায় নিবন্ধন সনদ অর্জনের আগেই মো.কাওছার আলী নামের এক ব্যক্তিকে অবৈধ উপায়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়েছে বলরামহাট দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে। কাওছার আলী বোদা উপজেলার বটতলী চেংমারী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।
সম্প্রতি এ তথ্য উঠে আসে প্রতিবেদকের অনুসন্ধানে।
জানা যায়,মো.কাওছার আলী ওই প্রতিষ্ঠানে সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগ নেয় ৩০ আগস্ট ২০১০ সালে,পরবর্তীতে ১০ জুলাই ২০১১ সালে পদত্যাগ করেন এ পদ থেকে।পরে তিনি ৩১ অক্টোবর ২০১১ সালে সহকারী শিক্ষক পদে নিয়োগ নিয়ে
২৪ ডিসেম্বর ২০১২ সাল থেকে তিনি এমপিওর সুযোগ সুবিধা বা বেতন গ্রহণ করতে থাকেন। কিন্তু ওই শিক্ষকের সমাজ বিজ্ঞান বিষয়ে নিবন্ধন সনদ ১১ তম,যার রেজাল্ট হয়েছে ৯ মার্চ ২০১৫ সালে।
অভিযুক্ত শিক্ষক কাওছার আলী মুঠোফোনে ২৭ আগস্ট ২০১৫ সালে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন বলে তিনি জানান।কিন্তু তৎকালীন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অক্ষয় কুমার রায় ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে তিনি কোন নিয়োগ দেননি বলে জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চাঁদ বর্মন জানান,আমি সম্প্রতি প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়েছি।যতটা জানি কাওছার আলী নামের ওই শিক্ষক সহকারী শিক্ষক হিসেবে ২০১১ সালে নিয়োগ পেয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com