• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮
সর্বশেষ :
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ

ছুরিকাঘাতে কানাডায় শ্রীলঙ্কান মা-শিশুসহ নিহত ৬

প্রতিনিধি: / ৫০০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : কানাডার এক শ্রীলঙ্কান মা এবং চার শিশু সন্তানসহ পরিবারের ছয় সদস্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হামলায় আহত পরিবারটির পুরুষ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে বুধবার রাতে রাজধানী অটোয়ায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কানাডাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, নিহত ছয়জন কানাডায় নতুন এসেছিল, তাদের মধ্যে সবচেয়ে ছোটটির বয়স মাত্র ২ মাস। এ ঘটনায় শ্রীলঙ্কা থেকে কানাডায় যাওয়া ১৯ বছর বয়সী পুরুষ শিক্ষার্থী ফেব্রিও ডি-জয়সাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছয়টি প্রথম মাত্রার হত্যাকাÐ ও একটি হত্যাকাÐের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ডি-জয়সা পরিবারটিকে চিনত আর ওই বাড়িতেই বসবাস করত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রæডো হামলাটিকে ভয়ানক শোচনীয় ঘটনা হিসেবে উল্লেখ করে এতে তিনি আতঙ্কিত হয়েছেন বলে মন্তব্য করেছেন। অটোয়ার স্থানীয় সময় বুধবার রাত ১১টার একটু আগে জরুরি কল পেয়ে পুলিশ ঘটনাস্থল বারহেভেনে যায়। পুলিশ প্রধান এরিক স্টাবস জানান, ঘটনাস্থলে গিয়েই পুলিশ কর্মকর্তারা দ্রæতই সন্দেহভাজনকে শনাক্ত করে ফেলে আর কোনো ঘটনা ছাড়াই তাকে গ্রেপ্তার করে।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com