• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১০
সর্বশেষ :
ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন

পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রতিনিধি: / ৫৬৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি: পাইকগাছায় র‍্যালী , আলোচনা সভা ও চেক বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো. রশীদুজ্জামান।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। প্রভাষক বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা , প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রভাষক আবু রাসেল কাগুজী ও আফজাল হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com