• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪
সর্বশেষ :
দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন

অনির্বাণ লাইব্রেরীতে নারী দিবসের আলোচনা সভায় বাণিজ্য সচিব তপন ঘোষ

প্রতিনিধি: / ৪১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

কপিলমুনি (খুলনা) অফিস: নারী আমাদের মায়ের জাতী, স্বাধীনতা যুদ্ধেও দেশের জন্য নারী ভুমিকা
রেখেছিল। সমাজের সব জায়গায় নারীর ভূমিকা অনস্বীকার্য। বেগম
রোকেয়া, রোকেয়া সাখাওয়াত, ফজিলাতুন্নেছা মুজিব, প্রীতিলতাসহ
শ্রদ্ধাভাজন নারীদের আমাদের সম্মান জানাতে হবে। আমাদের দেশের নারীরা
আগে অনেক পিছিয়ে পড়লেও এখন তাঁরা এগিয়ে যাচ্ছে। রাজনীতি,
খেলাধুলা, বিমান চালানো থেকে থেকে শুরু করে প্রতিটি খাতে তারা
ঈর্ষনীয় সাফল্য অর্জন করছে।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনির্বাণ
নারী সেল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও এলাকার কৃতি সন্তান তপন কান্তি ঘোষ
উপরোক্ত কথাগুলো বলেন। শুক্রবার সন্ধ্যায় নারী সেলের সভাপতি কবরী রায়ের
সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অনির্বাণ লাইব্রেরীর অন্যতম
প্রতিষ্ঠাতা এলাকার কৃতি সন্তান ডি আই জি জয়দেব কুমার ভদ্র, খুলনা
জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, পাইকগাছা উপজেলা নির্বাহী
অফিসার জনাব মুহাম্মদ আল আমিন, পাইকগাছা সার্কেল এসপি জনাব
সাইফুল ইসলাম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর
রহমান, লাইব্রেরীর উপদেষ্টা জনাব হাসান বশির, সাবেক প্রধান শিক্ষক গনেশ
ভট্টাচার্য, লাইব্রেরীর সভাপতি রহিমা আখতার শম্পা প্রমূখ। সভার সঞ্চালক
ছিলেন লাইব্রেরীর সাঃ সম্পাদক প্রভাত দেবনাথ। আলোচনা সভা শেষে
অনির্বাণ সাংস্কৃতিক একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com