• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১০
সর্বশেষ :
ঝোপঝাড়ে ফেলে যাওয়া নবজাতক শিশুর দায়িত্ব নিতে ১২৩ পরিবারের আবেদন ‎এস ডব্লিউ নিউজ ২৪ ডটকম এর ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত না.গঞ্জে তৃতীয়বারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন ডিএসবির হুমায়ুন কবির তালায় গোবরের গর্তের পানিতে পড়ে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন, হাসপাতালের অনিয়ম তদন্তের দাবি সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ: সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার ‎পাইকগাছায় কাজের অভাবে নিম্নআয়ের মানুষ বিভিন্ন জেলার ইটভাটায় পাড়ি জমাচ্ছে তালায় ঐতিহ্যবাহী হাডুডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার তালা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্য কর্মকর্তার মন্তব্যের প্রতিবাদে সভা দেবহাটায় ঢাকাস্থ দেবহাটা সমিতির ডেঙ্গু সচেতনতামূলক প্রচারণা উদ্বোধন

পাইকগাছায় সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ

প্রতিনিধি: / ৪৬৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও দরিদ্র মেধাবী
শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ
ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেলাই মেশিন ও বাই সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন ও বাই সাইকেল
বিতরণ করেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার
মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সাবেক সিনিয়র সচিব ও বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন,
পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্র, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলম
মোস্তফা, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব আশরাফ হোসেন,
দুর্নীতি দমন কমিশনের পরিচালক শাহিনুজ্জামান, অতিরিক্ত ডিআইজি শামীনুর
রহমান, বিএডিসি’র প্রধান মনিটরিং আব্দুস সাত্তার গাজী, উপজেলা
চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, মুখ্য বৈজ্ঞানিক
কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-
সার্কেল) সাইফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান
শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, আওয়ামী
লীগনেতা শেখ কামরুল হাসান টিপু ও আনন্দ মোহন বিশ্বাস।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com