• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৫
সর্বশেষ :
চাঞ্চল্যকর সবুজ মাংস রহস্যের অবসান: আসল কারণ জানাল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা টাউন শ্রীপুর শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ওসি শাহীনের সচেতনতামূলক বক্তব্য কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না : ওসি জাহাঙ্গীর আরিফ শ্যামনগরের জহিরনগর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ

তারকারা অস্কারের মঞ্চে যুদ্ধ বিরতি চাইলেন

প্রতিনিধি: / ৪২৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

বিনোদন: হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। এবার এ আয়োজনে গাজায় যুদ্ধবিরতি চেয়ে বেশ কিছু হলিউড তারকা লাল ব্যাজ ধারণ করেছেন। যেখানে লাল চকচকে বৃত্তের নকশায় ছিল একটি হাতের আদল এবং একটি কালো হৃদয়ের প্রতীক। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও সেখানকার বন্দীদের মুক্তি চেয়ে অস্কারের মঞ্চে লাল ব্যাজ পরেন হলিউড তারকারা। এদিন শিল্পী বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল, অভিনেতা মার্ক রাফালো, কৌতুক অভিনেতা রেমি ইউসেফসহ একাধিক হলিউড তারকাকে এই ব্যাজ পরে লাল গালিচায় হাঁটতে দেখা গেছে। এবার আয়োজনে বেশ কিছু হলিউড তারকাকে দেখা গেল লাল ব্যাজ পরতে। যেখানে লাল চকচকে বৃত্তের নকশায় ছিল একটি হাতের আদল এবং একটি কালো হৃদয়ের প্রতীক। গত অক্টোবরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে একটি চিঠি পাঠায় ‘আর্টিস্টস ফর সিজফায়ার’ নামের একটি গোষ্ঠী। সে সময় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও সেখানকার বন্দীদের নিরাপদ মুক্তির দাবিতে সই করেন ৩৮০ জনেরও বেশি হলিউড তারকা। এদের মধ্যে ছিলেন অভিনেত্রী কেট বø্যানচেট, জেনিফার লোপেজ, অভিনেতা বেন অ্যাফ্লেক, ব্র্যাডলি কুপার প্রমুখ। ‘সহানুভ‚তি অবশ্যই জয়ী হবে’ উল্লেখ করে আর্টিস্টস ফর সিজফায়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, তাদের সরবরাহ করা ব্যাজটি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, বন্দীদের মুক্তি এবং বেসামরিকদের জন্য ত্রাণ সহায়তার দাবিতে সম্মিলিত সমর্থন। কৌতুক অভিনেতা রেমি ইউসেফ বলেন, আমরা গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি চাই। ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচার ও শান্তি চাই। আপনারা জানেন, এটি একটি সর্বজনীন বার্তা, যার মানে শিশু হত্যা বন্ধ করা হোক। এদিন অনুষ্ঠানের আগে মার্ক রাফালোকেও ব্যাজ পরতে দেখা যায়। তিনি বলেন, আমরা শান্তির পথে বোমা ফেলছি না। যা বলছি তা হলো, যুদ্ধবিরতির সুযোগ দিতে দোষ কি?’ অন্য দিকে গত জানুয়ারিতে গোল্ডেন গেøাব অ্যাওয়ার্ডের সময় কিছু তারকাকে হলুদ ফিতা পরতে দেখা গিয়েছিল। মূলত হামাসের হাতে জিম্মিদের সমর্থনেই এটি পরেছিলেন তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com