• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৪
সর্বশেষ :
ভোমরা স্থলবন্দরে বিএনপির পথসভা গোপালগঞ্জে নৈরাজ্য ও সীমান্ত অনুপ্রবেশ রুখে দেওয়ার হুঁশিয়ারি তালায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ

মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- এমপি রশীদুজ্জামান

প্রতিনিধি: / ৫১৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে  “উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি”র সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে  খুলনা-৬ ( কয়রা-পাইকগাছা) ‘র সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান এর সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়। এসময়ে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার স্বাগত বক্তৃতায় উপজেলা চিকিৎসার সার্বিক চিত্র তুলে ধরেন। বিশেষ করে জনবল সংকট, অবকাঠামোগত সমস্যা ও চিকিৎসা সরঞ্জামাদির ঘাটতি সহ অন্যান্য বিষয়ে উপর জোর দেন। পরবর্তীতে ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য বৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ ব্যক্ত করলে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সেগুলো সন্তোষজনক জবাব প্রদান করেন। সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও খুলনা-৬ ( কয়রা-পাইকগাছা) ‘র সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। উপজেলার চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে যা যা করণীয় সে সকল ব্যাপারে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।সকালে এমপি রশীদুজ্জামান  হাসপাতাল প্রাঙ্গণে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি বঙ্গবন্ধু কর্ণার,  এনসিডি কর্ণার, অপারেশন রুম সহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালে আগত রোগীদের সাথে কথা বলেন এবং চিকিৎসা সেবার বিষয় খোঁজ খবর নেন। পরিদর্শন কালে হাসপাতালের কার্যক্রম সম্পর্কে তিনি সন্তোষ প্রকাশ করেন। সভায় অবসর কোষাধ্যক্ষ নার্গিস বানু’র সঞ্চালনায় কমিটির সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, অধ্যাপক ডাঃ মোহাঃ শেখ শহীদ উল্লাহ, ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, আরএমও ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, টিএফপিও আবদুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, অবসর ইউএইচ এন্ড এফপিও ডাঃ প্রভাত কুমার দাশ, জুনিয়র গাইনী কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার ও  অ্যানেস্থসিয়া জহিরুল ইসলাম বক্তৃতা করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com