• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৩
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

ইতিহাস গড়লেন সালাহ, লিভারপুলের গোল উৎসব

প্রতিনিধি: / ২৬৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

স্পোর্টস: স্পার্তা প্রাগের মাঠে ৫-১ গোলে জিতেছিল লিভারপুল। ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও বিধ্বংসী ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব। বৃহস্পতিবার ঘরের মাঠে ৬-১ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে তারা। ১১-২ গোলের অগ্রগামিতায় দলকে কোয়ার্টার ফাইনালে তোলার পথে ইতিহাস গড়েছেন মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে ১৪ মিনিটের মধ্যে চার গোল করে লিভারপুল। তাদের জবাব দেওয়ার ভাষা জানা ছিল না স্পার্তার। ডানপ্রান্তে বল কেড়ে নিয়ে দূরের পোস্ট দিয়ে স্পার্তা গোলকিপার পিটার ভিনদাল জেনসেনকে পরাস্ত করেন সালাহ। এটি ছিল চলতি মৌসুমে তার ২০তম গোল। প্রথম লিভারপুল খেলোয়াড় হিসেবে টানা সাত মৌসুমে অন্তত ২০ গোল করলেন তিনি। এছাড়া আরও তিনটি অ্যাসিস্ট ছিল সালাহর। তাতে করে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় মৌসুমে ২০ গোল ও ১০ অ্যাসিস্টের কৃতী গড়লেন তিনি। একবিংশ শতাব্দিতে তার চেয়ে বেশি মৌসুম এই কীর্তি গড়েছেন কেবল লিওনেল মেসি (১৩), লুইস সুয়ারেজ (৯) ও ক্রিস্টিয়ানো রোনালদার (৯)। জানুয়ারিতে আফ্রিকা কাপ অব নেশনসে মিশরের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান সালাহ। মাঠে ফিরে প্রাগে প্রথম লেগ ও ম্যানসিটি- দুটো ম্যাচেই বদলি খেলেন তিনি। দ্বিতীয় লেগে খেললেন শুরু থেকে। আগের লেগে দুই গোল করা ডারউইন নুনেজ ম্যাচের সাত মিনিটে নিচু ফিনিশে গোলমুখ খোলেন। এক মিনিট পর ১৯ বছর বয়সী ববি ক্লার্ককে দিয়ে প্রথম সিনিয়র গোল করান সালাহ। পরে মিশরীয় ফরোয়ার্ড নিজে গোল করেছেন। তারপর কডি গাকপো তার ক্রস থেকে ৪-০ করেন। ডমিনিক সোবোসলাই দ্বিতীয়ার্ধে ৫-১ করেন। গাকপো পান দ্বিতীয় গোল। স্পার্তার হয়ে একমাত্র গোল ভেলিকো বারমানোসেভিচের।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com