• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪
সর্বশেষ :
দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন

পাইকগাছায় বড় ভাই ও তার সন্তানদের হাতে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারপিট ; আদালতে মামলা

প্রতিনিধি: / ৫৬১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় জায়গা-জমির বিরোধ কে কেন্দ্র করে বড় ভাই ও তার সন্তানদের হাতে ছোট ভাইয়ের স্ত্রী ও সন্তানদের মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর খড়িয়া(ঢেমসাখালী) গ্রামের মৃত্যু বিষ্ণু গাইন এর ছেলে রবেন্দ্রনাথ গাইন ও সুব্রত কুমার গাইনের মধ্যে দীর্ঘ দিন যাবৎ জায়গা জমির বিরোধ চলে আসছে। ইতিপূর্বে রবেন্দ্র নাথ তার ভাই  সুব্রত গাইনদের নামে থানায় একটি জিডি করে। পরে উক্ত জিডি প্রসিকিউসন হলে সুব্রতর পরিবারের লোকজন আদালত থেকে জামিন লাভ করেন। এর পর আসামী রবেন্দ্র নাথ গংরা ঘটনার দিন গত ১১ মার্চ ২০২৪ তারিখে সুব্রতর বাড়িতে প্রবেশ করে সুব্রতর স্ত্রী শিবানী গাইনকে মারপিট করতে থাকে এবং বাড়ি ঘর ভাংচুর ও শিবানীর পরহিত কানের দুল, চেইন, হাতের রুলি, ঘরে থাকা টাকা লুটপাট করে। এ সময় শিবানীর দু সন্তান সেখানে আসলে  রবেন্দ্র নাথ গংরা তাদেরও মারপিট করে। এ ঘটনায় সুব্রত কুমার গাইনের স্ত্রী শিবানী গাইন বাদি হয়ে ১৪ই মার্চ  বৃহস্পতিবার ভাসুর  রবেন্দ্রনাথ গংদের নামে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের  করেছে।  এ মামলার বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট এফএমএ রাজ্জাক বলেন আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com