• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৭
সর্বশেষ :
শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সংবাদপত্রের কালো দিবসে তালা প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত নওয়াপাড়া ইউনিয়নে ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক নেতৃত্ব গড়ে তুলতে সাতক্ষীরায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শ্যামনগর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা তালার বালিয়াদহে জমজমাট ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচন কবে, সংসদে জানালেন মির্জা ফখরুল শ্যামনগরে ভিক্ষুকের সম্পত্তি দ*খল ও প্রা*ণ*না*শের হু*মকির অভিযোগ নারায়ণগঞ্জে ব্র্যাকের শিখন তরীর উদ্বোধন

এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকুলে

প্রতিনিধি: / ৩১৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক: ফিলিস্তিনের গাজা উপকুলে পৌঁছেছে প্রথম ত্রাণবাহী জাহাজ। ওপেন আর্মস নামক জাহাজটি ২০০ টন খাদ্য ও চিকিৎসা সামগ্রী নিয়ে গত শুক্রবার থেকে ওই এলাকার সমুদ্রে অবস্থান করছে। তিনদিন আগে গ্রিক শাসিত সাইপ্রাস থেকে যাত্রা করেছিল এ নৌযান। জাতিসংঘ বলছে, দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজাবাসী পেলো এই ত্রাণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মঙ্গলবার সাগরপথে ২০০ টন খাদ্য ও চিকিৎসা সমগ্রী নিয়ে সাইপ্রাসের লারনাকা বন্দর ছেড়ে গাজার উদ্দেশ্য যাত্রা শুরু করেছিল। গাজার অধিবাসীরা দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে জাতিসংঘের এমন সতর্ক বাণীর পর স¤প্রতি সেখানে সমুদ্রে পথে মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন। গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর এটি গাজায় যাওয়া প্রথম ত্রাণবাহী জাহাজ। দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডবিøউসিকে) এসব ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছে। সংযুক্ত আরব আমিরাত সরবরাহ করেছে চাল, আটা, লেবু ও টিনজাত শাকসবজিসহ অন্যান্য খাবার। তবে এসব খাবার কীভাবে বিতরণ করা হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি। গাজায় কোনো বন্দর নেই। এজন্য অস্থায়ীভাবে ডবিøউসিকে দল একটি জেটি বানিয়েছে। যার মাধ্যমে জাহাজ থেকে খাদ্য নামানো হচ্ছে। এমন একটি ভিডিও দেখা যায়। সংশ্লিষ্টরা আশাবাদী, তারা মনে করছেন নতুন সামুদ্রিক পথ চালু হলে গাজায় ক্ষুধার্ত মানুষের সংকট কিছুটা কমতে পারে। যদিও সাহায্য সংস্থাগুলো বলেছে, সমুদ্রপথ ও বিমান থেকে ফেলে এই অঞ্চলের বিশাল চাহিদা মেটানো যথেষ্ট হবে না। হামাস বলেছে, তারা মধ্যস্থতাকারীদের যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছে, তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে অবাস্তব বলেছেন। এরমধ্যেই উপত্যকাটিতে অভিযানের পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com