• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০৩
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

বঙ্গব সাগরে জেলের জালে ধরাপড়ল বিশ লক্ষ টাকার লাক্ষা মাছ

প্রতিনিধি: / ১০৯৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানী থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়াা দুলাল ফকির নামের এক জেলের জালে ধরা পড়েছে ২০ লাখ টাকার লাক্ষা মাছ।ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর গ্রামের ইউপি সদস্য মোঃ দুলাল ফকিরের জালে বিড়ল প্রজাতির এই
মাছগুলো ধরা পড়ে।
ট্রলারের জেলেরা জানান, মাত্র দুইবার জাল ফেলে তারা ৯২টি লাক্ষা মাছ
ধরতে সক্ষম হন। প্রতিটি মাছের ওজন ৮ থেকে ২০ কেজি। এক একবার
সাগরে গিয়ে ফিরতে তাদের প্রায় ১৫/১৬ দিন সময় লাগে। তবে এবার
সাগরে গিয়ে মাত্র ৫ দিনের মধ্যেই তারা ফিরে এসেছেন ।
ট্রলারের মালিক দুলাল ফকির জানান, গত কয়েক বার সাগরে ট্রলার
পাঠিয়ে অনেক টাকা গচ্ছা দিয়েছি, তবে এবার ভালো মাছ পাওয়ায়
অনেক লাভ হয়েছে।
পাড়েরহাট মৎস্য বন্দরের আড়তদার আবু আলী বলেন, ৯২টি লাক্ষা মাছ ২০
লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে।
পাড়েরহাট মৎস্য বন্দর সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল
হোসেন জানান, মাছগুলো পাইকারি ক্রেতাদের কাছে বিক্রির পর
চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্য মাছের তুলনায় এই লাক্ষা মাছের
দাম ও চাহিদা অনেক বেশি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com