• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:১২
সর্বশেষ :
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পাটকেলঘাটা বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন শতবর্ষী আছিয়া বেগমের বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা বীর মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের ৩১তম শাহাদাত দিবস উপলক্ষে বিডিএফ প্রেসক্লাবে স্বরনসভা ও মোনাজাত পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে ব*জ্রপাতে জেলের মৃ*ত্যু শ্যামনগরে ম*রা কাঁকড়ার দুর্গন্ধে অ*তিষ্ঠ এলাকাবাসী, জরুরি হস্তক্ষেপ কামনা কূপে পড়া ছাগল তুলতে গিয়ে একে একে চার জনের মৃ*ত্যু সাংবাদিকতায় আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

পিরোজপুরে গাছ কেটে রাস্তার বেহাল দশা, যান চলাচলে চরম দুর্ভোগ

প্রতিনিধি: / ৯২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪

এস.ডি রিপন মাহমুদঃ পিরোজপুর সদর উপজেলার ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের
দক্ষিণ রানীপুর থেকে শনিরবাজারে যাওয়ার পাকা রা¯তার পার্শের গাছ কেটে নিয়েছে
আনোয়ার সাজ্জাল নামের এক ব্যবসায়ী। তাতে রাস্তা ভেঙ্গে যান চলাচলে দুর্ভোগ হয়েছে।
জানাযায়, পাকা রাস্তাটির পার্শে থাকা গাছগুলি মালিক পক্ষ আনোয়র সাজ্জাল নামের এক
কাঠ ব্যবসায়ীর কাজে বিক্রি করে দেয়। গাছগুলো কেটে নেওয়ার সময় রাস্তার প্রায় ৪০/৫০
শতাংশে বড় বড় গর্ত তৈরী হয়। যে কারণে রাস্তাটি প্রায় যান চলাচলের অযোগ্য হয়ে
পড়েছে। এলাকার কতিপয় লোকজন আনোয়ার সাজ্জালের কাছে গিয়ে গর্তগুলো ভরাট করার
কথা বললে তাদেরকে নানারকম হুমকি দিয়েছেন বলে জানাযায়।
সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, রাস্তাটি দিয়ে শত শত অটোরিক্সা সহ
বিভিন্ন যান বাহন চলাচল করে। গাছগুলো কেটে নেওয়ার পর থেকে রাস্তাটার বেহাল দশা
হয়েছে। বর্তমানে পাকা রাস্তাটি প্রায় নষ্ট হওয়ার পথে।
শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বলেন এধরনের রাস্তার ক্ষতি করা এলাকাবাসি কখনো মেনে
নিবেনা। যারা এমন কাজ করছে তারা নিজ উদ্যোগে রাস্তাটি মেরামত করে দিলেই উত্তম
হবে।
গ্রাম পুলিশ আল আমিন বলেন, রাস্তাটির পাশের গাছ কেটে নেওয়ার পর আমি আনোয়ার
সাজ্জালের বাড়িতে ৩/৪ দিন গিয়েছি। রাস্তার গর্তগুলো ভরাট করে দেওয়ার কথা থাকলেও পরে
আর ভরাট করে দেয় নাই। তবে তিনি সবাইকে বিভিন্ন ভাবে হুমকি দমকি দিয়ে আসছে।
এবিষয় ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন মহলে জানানো হয়েছে। তবে কোন
প্রতিকার এখনো পাওয়া যায়নি। রাস্তার এমন বেহাল অবস্থায় ক্ষীপ এলাকাবাসী।
তবে অভিযুক্ত আনোয়ার সাজ্জালের সাথে যোগাযোগ করলে তিনি কথা বলতে রাজি হন
নাই।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com