• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩
সর্বশেষ :
দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন

পাইকগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রতিনিধি: / ৪৭৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা): পাইকগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচীর মধ্য দিয়ে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৩৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু
দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,
মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা
কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, টাউন
মাধ্যমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়, শিব্ধসঢ়;সা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা এবং
পাইকগাছা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সংগঠন ও
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ
অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-
সার্কেল) সাইফুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, ওসি
ওবাইদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি (তদন্ত) তুষার
দাশ, ওসি (অপারেশন) রঞ্জন গাইন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর
রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাস, প্রাণী সম্পদ
কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ^াস। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল
আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার, প্রাক্তন
প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উৎপল বাইন, সহকারী
অধ্যাপক ময়নুল ইসলাম, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, মিলিজিয়াসমিন, সেলিনা
পারভীন, শিক্ষার্থী সাজিদুর রহমান, ফারিহা রহমান ও সাঈফ ইমাম। অনুষ্ঠান শেষে
রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও
সনদপত্র এবং দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com