• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪৩
সর্বশেষ :
তালায় মুক্তি ফাউন্ডেশনের প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত সমবায়ভিত্তিক মডেল গ্রাম প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে: সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডা*কাতের আত্মসমর্পণ, বিপুল অ*স্ত্র-গোলাবারুদ জমা দাম্পত্য কলহে প্রকাশ পেল হ*ত্যার রহস্য, খুলনায় উঠান খুঁড়ে উদ্ধার ইজিবাইক চালকের কঙ্কাল ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি আলোচনা সভা ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ এনজিও কর্মী সেজে পুলিশের অভিযানে শ্যামনগরে মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ১০ পিস ইয়াবা আশাশুনিতে পুলিশের অভিযানে চার জোয়াড়ী গ্রেফতার দেবহাটায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, জরিমানা শেষে আগুনে বিনষ্ট

সহিংসতা বাড়ছে হাইতিতে , রাজধানীর অভিজাত এলাকায় ১০ খুন

প্রতিনিধি: / ৩০২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বিদেশ : হাইতির রাজধানী পোর্ট-ঔ-প্রিন্সের একটি অভিজাত এলাকায় গত সোমবার অন্তত ১০ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও সেখানে লুটপাটের খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে নিয়ে যাওয়ায় কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অভিজাত এলাকাগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং বিভিন্ন গ্যাং নগরীর উপর নিজের দখল শক্ত করছে। বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, রাজধানীর উপকণ্ঠের অভিজাত এলাকা পেশন-ভিলে সোমবার সড়কে অন্তত ১০টি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। মৃতদেহগুলোর কয়েকটি গুলিবিদ্ধ ছিল। পরে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহগুলো সরিয়ে নেওয়া হয়। এ মানুষগুলো কিভাবে মারা গেলো সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানায়নি। কাছের আরেকটি এলাকায় সোমবার সকালে গোলাগুলি ও লুটপাটের খবর পাওয়া গেছে। পরে পেশন-ভিলের আশেপাশের সড়কগুলোতে নিরবতা নেমে আসে। এদিকে, ইডিএই ইলেক্ট্রিসিটি সার্ভিস থেকে বলা হয়, তাদের বেশ কয়েকটি বৈদ্যুতিক স্টেশনে হামলা হয়েছে এবং হামলাকারীরা বিদ্যুতের তার, ব্যাটারি এবং নথিপত্র চুরি করে নিয়ে গেছে। হাইতিতে গত কয়েক বছর ধরে বিভিন্ন সশস্ত্র গ্যাংগুলো নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছে। এ মাসের শুরুতে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির অনুপস্থিতির সুযোগ নিয়ে তারা নানা সহিংসতা শুরু করে। তারা পুলিশ স্টেশন এবং সরকারি অফিসসহ নানা অবকাঠামোতে হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক চাপের মুখে এবং পুয়ের্তো রিকোতে আটকে থাকা অনির্বাচিত প্রধানমন্ত্রী হেনরি এক সপ্তাহ আগে ঘোষণা করেছিলেন, একটি কাউন্সিল গঠিত হলে তিনি তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে পদত্যাগ করবেন। কিন্তু বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিদের মধ্যে মতবিরোধের কারণে এখনও কোনো কাউন্সিল গঠন করা সম্ভব হয়নি।

 


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com