• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৩
সর্বশেষ :
সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

কয়লা খনিতে বিস্ফোরণে পাকিস্তানে ১২ শ্রমিক নিহত

প্রতিনিধি: / ৪৫৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১২ খনিশ্রমিক নিহত হয়েছে। ঘটনার পর আটজনকে খনিটি থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার ভোররাতে বেলুচিস্তানের হারনাই জেলার জারদালো এলাকার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনাটি ঘটে, কর্মকর্তাদের বরাতে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন অনলাইন। এর আগে গণমাধ্যমের খবরে খনিটির ভেতরে ১৮ শ্রমিক আটকা পড়েছে বলে জানানো হয়েছিল। শক্তিশালী বিস্ফোরণে খনিটির একটি বড় অংশ ধসে পড়ার পর তারা আটকা পড়েন। গতকাল বুধবার সকালে বেলুচিস্তান প্রদেশের প্রধান খনি পরিদর্শক আব্দুল গনি বালুচ রয়টার্সকে বলেন, “উদ্ধার অভিযান এইমাত্র শেষ হয়েছে।” তিনি জানান, রাতে খনিটিতে মিথেন গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে, এতে মোট ২০ জন শ্রমিক আটকা পড়েন। উদ্ধারকারী দলগুলো ১২টি মৃতদেহ উদ্ধার করেছে। জীবিতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। “রাতেই দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। বাকিগুলো ভোর সকালে বের করে আনা হয়,” বলেছেন বালুচ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ক্ষতিগ্রস্ত পরিবার ও আহতদের সরকার সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাকিস্তানের পশ্চিমাঞ্চলে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন অঞ্চলের ভ‚গর্ভে কয়লার মজুদ পাওয়া যায়। এ এলাকার খনিগুলোতে খনিজ গ্যাসের কারণে প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com