• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৯
সর্বশেষ :
শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ইন্দুরকানীর প্রত্যন্ত এলাকায় ৫০ দরিদ্র পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

প্রতিনিধি: / ৮৫৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরে ইন্দুরকানীর প্রত্যন্ত চরাঞ্চলে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার চর সাউদখালী আশ্রায়ন এলাকায় হেবিট্যাট
ডেভলপমেন্ট ট্রাষ্ট এর সহায়তায় রূপসী বাংলা উন্নয়ন সংস্থা (জইটঝ)
প্রায় ৫০টি দরিদ্র ও জেলে পরিবারের মাঝে বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী
বিতরণ করে। ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার
নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু, ম্যানেজার কবির হোসেন,
এইচডিটি প্রতিনিধি মশিউর রহমান, আরিফুর রহমান ও কর্মসূচী
সমন্বয়কারী আলতাফ হোসেন প্রমুখ। প্রতি পরিবারে প্রদানকৃত ইফতার
সামগ্রীর মধ্যে, খেজুর, ছোলা, মুড়ি, চিনি, চিড়া, সয়াবিন তেল, পিয়াজ,
আলু ছিল উল্লেখযোগ্য। ইফতার বিতরণ কালে আয়োজনকারী সংস্থার নির্বাহী
পরিচালক বলেন, চারদিকে নদী বেষ্টীত চর সাউদখালী আশ্রায়ন এলাকায় প্রায় চার
শতাধিক দরিদ্র জেলে পরিবার বসবাস করেন। প্রচুর চাহিদা থাকা সত্বেও
আর্থিক সীমাবদ্ধতার কারণে সকলকে ইফতার দেয়া সম্ভব হয়নি। তিনি
সমাজের বিত্তবান ব্যক্তিদের এ সকল দরিদ্র পরিবারে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com