• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১৫
সর্বশেষ :
শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান সমাজকল্যাণ সহায়তা কর্মসূচি প্রথম বর্ষ সমাপ্তি ও অগ্রগতি বিষয়ক কর্মশালা

অপহৃত ৩০০ স্কুল শিক্ষার্থী উদ্ধার নাইজেরিয়ায়

প্রতিনিধি: / ২৮৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনার স্কুল থেকে অপহৃত প্রায় ৩০০ স্কুল শিক্ষার্থী ও কর্মচারীকে অক্ষত অবস্থায় মুক্তি দিয়েছে বন্দুকধারীরা। দুই সপ্তাহেরও বেশি আগে তাদের অপহরণ করা হয়েছিল। এর আগে গত রবিবার ১৩৭ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। ৬ লাখ ৯০ হাজার ডলার মুক্তিপণ দেওয়ার সময়সীমা পেরোনোর কয়েকদিন আগে তাদের মুক্তি দেওয়া হল। মোটরসাইকেল আরোহী বন্দুকধারীরা গত ৭ মার্চ কুরিগা স্কুলে আক্রমণ করে এবং শিশুদের জঙ্গলের দিকে অপহরণ করে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে, হামলার সময় মোট ২৮৭ জন ছাত্র অপহৃত হয়েছিল। তাদের মধ্যে অন্তত ১০০ জনের বয়স ১২ বছর বা তারও কম ছিল। এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, অপহৃতদেরকে জামফারা রাজ্যের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী তাদেরকে পাহারা দিয়ে কাদুনার রাজধানীতে নিয়ে যাচ্ছে। পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আগে তাদের ডাক্তারি পরীক্ষা করা হবে। ২০২১ সালের পর নাইজেরিয়ায় এটিই ছিল প্রথম গণ অপহরণের ঘটনা। তখন কাদুনার একটি হাই স্কুল থেকে ১৫০ জনের বেশি শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছিল। কাদুনা রাজ্য গভর্নর উবা সানি এক বিবৃতিতে বলেন, ‘অপহৃত কুরিগা স্কুলের শিশুদের অক্ষত অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে।’ তিনি আরো বলেন, ‘দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কুরিগা শহরের স্কুল শিক্ষার্থীদের মুক্তির বিষয়টি সমন্বয় করেছেন।’ তিনি বিস্তারিত আর কিছু বলেননি। অপহরণকারীরা শিক্ষার্থীদের ফেরত দেয়ার জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল। গত সপ্তাহে ১শ কোটি নায়রা (৬ লাখ ৯০ হাজার ডলার) মুক্তিপণ দাবি করেছিল তারা। কিন্তু প্রেসিডেন্ট টিনুবু বলেন, তিনি নিরাপত্তা বাহিনীকে অপহরণকারীদের কোন অর্থ না দেয়ার নির্দেশ দিয়েছিলেন। অপরাধচক্রের এমন গণঅপহরণ এবং মুক্তিপণ দাবি নৈমিত্যিক ঘটনায় পরিণত হয়েছে, বিশেষ করে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে। সূত্র: বিবিসি, ওয়াশিংটন টাইমস


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com