• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩
সর্বশেষ :
তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর দাফন, হ*ত্যার অভিযোগে মামলা স্বামীর নীরব ত্যাগ কতটা মূল্যায়িত হয়? দাম্পত্যে সম্মান ও ভালোবাসার প্রশ্ন সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের ফাঁসির দাবি শ্যামনগরে এসিল্যান্ডের প্রথম অভিযানেই চমক, অবৈধ বালুর বিরুদ্ধে অভিযান দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন সাংবাদিক শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি সম্ভাবনা ও সংকটে দেবহাটা: পাঁচ ইউনিয়নের মানুষের চোখে আগামীর প্রত্যাশা দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক, দুইজনের বিরুদ্ধে মামলা

স্বল্পমেয়াদে সিঙ্গাপুর থেকে এলএনজি সরবরাহের নীতিগত অনুমোদন

প্রতিনিধি: / ৪১৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধনী-২০২১)-এর আওতায় সিঙ্গাপুরের গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড কর্তৃক স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, বিদ্যুৎ ও জ্বালানির দ্রæত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধনী-২০২১)- এর আওতায় সিঙ্গাপুরের গানভোর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড কর্তৃক স্বল্পমেয়াদি প্রক্রিয়ায় এলএনজি সরবরাহের প্রস্তাব প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন হয়েছে। দুই বছরের জন্য এ অনুমোদন দেওয়া হয়েছে। এ নীতিগত অনুমোদনের পরে ক্রয় কমিটিতে পাঠানো হয়। তখন টাকার অংক জানা যায়। অপর এক প্রস্তাবে বিদ্যুৎ ও জ্বালানির দ্রæত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধনী-২০২১)-এর আওতায় কক্সবাজার জেলার মহেশখালীতে ৬০০ এমএমসিএফডি রি-গ্যাসিফিকেশন ক্ষমতাসম্পন্ন প্রস্তাবিত দেশের ৩য় এফএসআরইউ স্থাপনে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড (এসওএসসিএল) এর সঙ্গে চুক্তি হয়েছি। সেই চুক্তি সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড (এসওএসসিএল) এর পরিবর্তে সামিট এলএনজি টার্মিনাল কোং লিমিটেড এর সঙ্গে চুক্তি হয়েছে। সামিটেরই আরেকটা কোম্পানি শুধু নামটা পরিবর্তন হয়েছে। সেই চুক্তিটি অনুমোদন দেওয়া হয়েছে এবং টার্মিনাল ব্যবহার চুক্তি (টিইউএ) একটি বাস্তবায়ন চুক্তি (আইএ) এর স্বাক্ষরের বিষয়টি কমিটিকে অবহিত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com