• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৭
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

ভারতের অর্থমন্ত্রী অর্থের অভাবে নির্বাচন করবেন না!

প্রতিনিধি: / ৪৭৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

বিদেশ : ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশটির আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন না। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে দুটি রাজ্যে নির্বাচনে লড়ার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। জানিয়েছেন, নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার মতো তহবিল তার নেই। নির্মলা সীতারমন জানান, বিজেপি সভাপতি জেপি নাড্ডা অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে প্রতিদ্ব›িদ্বতা করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করার মতো তহবিল তার নেই বলে কেন্দ্রে জানিয়ে দিয়েছেন তিনি। নির্বাচনের প্রস্তাবের পরে ভারতের অর্থমন্ত্রী বলেন, ‘এক সপ্তাহ বা দশ দিন চিন্তা করার পর আমি জানালাম ভোটে লড়বো না। প্রতিদ্বন্দিতা করার মতো অর্থ আমার কাছে নেই।’ দেশের অর্থমন্ত্রীর কাছে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করার মতো পর্যাপ্ত অর্থ নেই কেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশের টাকা আমার ব্যক্তিগত নয়। আমার বেতন, আমার উপার্জন, আমার সঞ্চয়টুকুই শুধু আমার।’ নির্বাচনে অংশ না নিলেও বিজেপির প্রচারে অংশ নেবেন বলে জানিয়েছেন নির্মলা সীতারমন। তিনি বিজেপির মিডিয়া ইভেন্টে অংশ নেবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরসহ একাধিক বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন। ভারতে আগামী ১৯ এপ্রিল থেকে ৭ দফায় মোট ৫৪৩টি আসনে নির্বাচন শুরু হবে। ফল ঘোষণা করা হবে আগামী ৪ জুন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com