• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪
সর্বশেষ :
শিক্ষা সফর: সাংবাদিকদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল স্বরণীয় অভিজ্ঞতা তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা সাতক্ষীরা সদর হাসপাতালে রোগীকে ধ*র্ষণের অভিযোগে প্যাথলজি বিভাগের আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন ভারত থেকে ফেরার পথে ভোমরা সীমান্তে গ্রেপ্তার কেশবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মানিক সাতক্ষীরায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২ তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ টুঙ্গিপাড়ায় বিএনপির পদ ছাড়লেন বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’ শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক

তথ্য পেতে কেউ যেন হয়রানির শিকার না হয়: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রতিনিধি: / ৪৭৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

তথ্য পাওয়ার ক্ষেত্রে কেউ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে তথ্য কমিশনকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার প্রধান তথ্য কমিশনার ডক্টর আব্দুল মালেকের নেতৃত্বে তথ্য কমিশনের একটি প্রতিনিধিদল দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২৩ পেশ করতে গেলে তিনি এ নিদর্শনা দেন। এ সময় তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক ও মাসুদা ভাট্টি এবং কমিশনের সচিব জুবাইদা নাসরিন উপস্থিত ছিলেন। সাক্ষাৎকাকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কর্মকাÐ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, তথ্য পাওয়া জনগণের অধিকার। তথ্য পেতে কেউ যেন হয়রানির শিকার না হয়, সেজন্য কমিশনকে আরও বেশি সক্রিয় হতে হবে। প্রয়োজনে তথ্য কমিশনকে সরেজমিনে উপস্থিত থেকে দায়িত্ব পালনের কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনফারেন্স অব ইনফরমেশন কমিশনারসের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় রাষ্ট্রপতি তথ্য কমিশনকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জনগণের সাংবিধানিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন তাদের কার্যক্রম আরও জোরদার করবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com