• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪০
সর্বশেষ :
সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশা করি পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: ওবায়দুল কাদের

প্রতিনিধি: / ৩৭১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আশা করেন পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। শনিবার সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের আশার কথা প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে। আশা করি, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। আর গোটা পাহাড় অশান্তি হওয়ার কারণ নেই। বিষয়টি হচ্ছে, বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি ও কিছুটা আলীকদম এলাকাজুড়ে বম নামের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে আছে। খাগড়াছড়িতে চারটি উপজেলায়, রাঙামাটিতে তিনটি এবং সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বান্দরবানে, ১৩টি। এরমধ্যে বম স¤প্রদায় খুব বড় না। ওখানে মারমাই প্রধান, এছাড়া ত্রিপুরা ও চাকমা স¤প্রদায় রয়েছে। এদেরই প্রাধান্য রয়েছে। মন্ত্রী বলেন, চীন ও ভারত সীমান্তের কাছে চিন নামে তাদের একটি রাজ্য আছে। মূলত সেখানে তাদের একটি ঘাঁটি আছে বলে মনে করা হয়। কুকি চিনের সঙ্গে আলাপ-আলোচনাও হয়েছে। এরপর হঠাৎ করে তারা কেন অস্ত্র হাতে নিল, সেই কারণ বের করতে তদন্ত হচ্ছে। সংক্ষুব্ধ হয়ে তারা এটা করতে পারে, কিন্তু এটির কারণ জানা নেই। এরসঙ্গে মিজোরামের কোনো সম্পর্ক আছে কিনা; আমরা জানি না। মন্ত্রী বলেন, সীমান্ত থেকে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা সন্ত্রাসের মদদ দেওয়া হবে বলে আমরা মনে করি না। যাতে পরিস্থিতির আর কোনো অবনতি না হয়, তা নিশ্চিত করতে যৌথ অভিযান চলছে। আশা করি, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। নিরাপত্তা ও গোয়েন্দা ঘাটতি নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, হঠাৎ করে এমনটা হতে পারে। ওই এলাকা সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, যদিও আমি পাহাড়ের সর্বত্র অনেক রাস্তা ও সেতু করেছি, তবুও এগুলো বিচ্ছিন্ন এলাকা, যেমন রোয়াংছড়ি, থানচি ও রুমা। এসব এলাকায় আমি গিয়েছি। সেখানে সেতু উদ্বোধন করেছি। এটা এখন তদন্ত হচ্ছে, সবই বেরিয়ে আসবে। ঈদযাত্রা সহজ করতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আপনারা জানেন। এখন আমরা ঘরের ভেতর করছি, কিন্তু সাংবাদিকদের জন্য পুরো সেশনটিই উন্মুক্ত ছিল। যে যা বলেছেন, সবই আপনারা পেয়েছেন। যখন সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ, তাও আপনাদের জানানো হয়েছে পরিষ্কারভাবে। তবে সিদ্ধান্ত নিয়ে ঈদের পরে প্রশ্ন করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, এটা আপনারা ঈদের পরে প্রশ্ন করতে পারেন। গাড়ির চাপ আছে, কিন্তু যানজট নেই, এটা আমি বলতে পারবো। ঢাকায় অস্বাভাবিক যানজট নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রাজধানীতে এখন কোনো যানজট নেই, থাকবে না। রাজধানী খালি হয়ে গেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com