• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজের রাস্ট্রীয় মর্যাদায় দাফন

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৪৭৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজের রাস্ট্রীয় মর্যাদায় দাফন

🖼️ ফটো কার্ড তৈরি করুন
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় মরহুমের পারিবারিক কবরস্থানে গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে দাফন করা হয়।
আশাশুনি গ্রামের মরহুম জহর আলী সরদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সরদার (৭২) দীর্ঘদিন যাবত অসুস্থতার কারনে চিকিৎসাধীন ছিলেন। তাকে খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার এক পর্যায়ে বাড়িতে আনার পর বুধবার দিবাগত রাত ১০.১০ টার দিকে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহে রাজেউন)।
মৃতকালে তিনি স্ত্রী, ১ পুত্রসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ আহমেদের উপস্থিতিতে চৌকষ পুলিশদল গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মিলন, শ্রমিক লীগ সভাপতি ঢালী সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা মান্নান, আঃ করিম, নূরুল হুদাসহ বিভিন্ন রাজৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com