শ্যামনগরে উকিল বার সংস্কার কাজের উদ্বোধন করেন আতাউল হক দোলন-এমপি
এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
/ ২৯৮
দেখেছেন:
পাবলিশ:
শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
শেয়ার করুন
শ্যামনগরে উকিল বার সংস্কার কাজের উদ্বোধন করেন আতাউল হক দোলন-এমপি
সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা পরিষদের মধ্যে উপজেলা প্রেসক্লাবের পাশে অবস্থিত উকিল বার সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২৭ এপ্রিল সকাল ৯ উকিল বার সংস্কার কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি আলহাজ্ব এ্যাডঃ আবুবক্কর সিদ্দিক, এ্যাডঃ মোঃ আব্দুর রশিদ, এ্যাডঃ মোঃ আজিবর রহমান,দলিল লেখক এ্যাডঃ আশরাফুল হাসান, উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক জিএম মোহাম্মদ আলী, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিএম আব্দুল কাদের সহ স্থানীয় আইনজীবী, সাংবাদিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ।