• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮
সর্বশেষ :
রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ

প্রচণ্ড তাপদাহে পথচারীদের মাঝে এমপি দোলনের পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৫৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
এমপি দোলনের পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ

🖼️ ফটো কার্ড তৈরি করুন
শ্যামনগরে প্রচণ্ড তাপদাহে  সদরের মোড়ে মোড়ে তৃষ্ণার্তদের হাতে হাতে সুপেয় পানির বোতল ও খাওয়ার স্যালাইন তুলে দেওয়া হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথচারী, রিকসা ও ভ্যান চালক সহ বিভিন্ন গাড়ির চালক, বৃদ্ধ যাত্রী, নারী ও শিশুসহ তৃষ্ণার্তদের হাতে হাতে সুপেয় পানি ও স্যালাইন তুলে দেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।
এসময় সাংসদ এস এম আতাউল হক দোলন বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে দেশে অতি গরমে অতিষ্ট মানুষদের সেবা দিতে আমি রাস্তায় এসেছি। অসহনীয় তাপমাত্রায় খেটে খাওয়া মানুষগুলো নিদারুন কষ্টে পতিত হয়েছে। তারাই গায়ের ঘাম এবং শ্রম দিয়ে সভ্যতাকে আখরে রেখেছে। তাদের হাতে এক বোতল শরবত দিয়ে আমি আমার কর্তব্য পালন করছি।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. শোকর আলি,উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এড. নুরুজ্জামান টুটুল,উপজেলা  মৎস্যজীবী লীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান মারুফ,সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, মো. আব্দুল্লাহ আল মামুন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com