• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১২
সর্বশেষ :
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন ধানদিয়ায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ ইছামতীর পাড়ে সবুজের মায়াজাল, শীতের ছুটিতে পর্যটকদের হাতছানি দিচ্ছে রূপসী দেবহাটা দেবহাটার সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ সুন্দরবনে ইঞ্জিন বিকল, নদীতে ভাসতে থাকা ২৯ পুণ্যার্থীসহ ট্রলার উদ্ধার না.গঞ্জ সদরে প্রাথমিক শিক্ষায় নতুন সংযোজন ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

কালিগঞ্জে অজ্ঞাতনামা ব্যাক্তির ক ঙ্কা ল উদ্ধার করেছে থানা পুলিশ

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধি / ৫৪৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লী থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তদন্ত চলছে কোন হতভাগার কঙ্কাল এনিয়ে।

 

থানা ও সরেজমিন সূত্রে জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মহিষ দাশের বাগান থেকে পল্ট্রির বর্জ্যের নিচ থেকে মধ্যবয়ষি ব্যাক্তির কঙ্কাল উদ্ধার করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০ টায় বিষ্ণুপুর ইউপির ১ নং ওয়ার্ডের মেম্বর পিযুশ রায়ের সংবাদে থানার তদন্ত ইন্সপেক্টর ইদ্রিসুর আলী, উপ পরিদর্শক নকিব পান্নু আহমেদ ও উপ পরিদর্শক শিহাব উদ্দীন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স সরেজমিন থেকে কঙ্কালটি উদ্ধার করেন। এদিন দুপুরে সরেজমিন পরিদর্শন করেছেন জেলার পিবিআই কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশ।

 

তবে স্থানীয়দের ধারণা কুশুলিয়া ইউনিয়নের মনোহর পুর গ্রামের জমাত আলী গাজীর ছেলে নিখোঁজ ইসমাইল হোসেন গাজীর কঙ্কাল হতে পারে। থানার ওসি তদন্ত ইদ্রিসুর আলী বলেন উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে, মুল রহস্যের খোঁজে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com