• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৯
সর্বশেষ :
অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার তালা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত দেবহাটার ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী পালিত সখিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দীন ময়না জনপ্রিয়তায় এগিয়ে কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও এমপিও নিয়ে অভিযোগ, তদন্তে শিক্ষা কর্মকর্তা দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত শ্যামনগরে মানসিক স্বাস্থ্যবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় পথচারী নিহত দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন

শ্যামনগরে অবৈধ ডাম্পারের চাকায় পি ষ্ট হল কলেজ ছাত্র

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৬৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ মে, ২০২৪
ডাম্পারের চাকায় পিষ্ট হল কলেজ ছাত্র পলাশ

শ্যামনগর পল্লীতে অবৈধ ডাম্পারের চাকায় পিষ্ট হয়েছে কলেজ ছাত্র পলাশ (১৯)। প্রত্যক্ষ দর্শীরা জানান, শনিবার সকাল ৯টায়   সময় নওয়াবেঁকী কলেজের ১ম বর্ষের ছাত্র পলাশ আউলিয়া (১৯)  তার বন্ধু সাদিকুলকে নিয়ে মোটর সাইকেল যোগে কলেজে যাওয়া কালীন সময় নওয়াবেকি বড়কুপট  জামান ব্রিকসের একটি অবৈধ ডাম্পার  ট্রাক মোটর সাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়।
এসময় ঘটনাস্থলে পলাশ আউলিয়ার মৃত্যু হয়। সে উপজেলার জেলেখালী গ্রামের ভোলানাথ আউলিয়ার ছেলে।
ডাম্পার ট্রাকটিকে জনতা আটক করে শ্যামনগর থানা পুলিশে হস্তান্তর করেছে।
গত বৃহস্পতিবার শ্যামনগর হায়বাতপুর এলাকায় অবৈধ ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে এক মোটর সাইকেল চালক আব্দুল করিমের মৃত্যু হয়। পলাশ আওলিয়ার মৃত্যুর পর কলেজ ছাত্ররা নওয়াবেকী শ্যামনগর সড়ক অবরোধ করে বিচার দাবী করেছে।
এব্যাপারে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাথে ফোন আলাপ হলে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শ্যামনগরের অধিকাংশ অবৈধ ডাম্পার ট্রাক্টারের চালক অনুর্ধ ১৬ বছর বয়সের  নিচের ছেলেরা বলে জানা যায়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com