• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

পাটকেলঘাটায় ছিনতাইকারীদের কবলে এক ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি / ৪৭০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৫ জুন, ২০২৪
পাটকেলঘাটায় ছিনতাইকারীদের কবলে এক ব্যবসায়ী

ব্যাবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথ ছিনতাইকারীদের কবলে পড়ে ৪লক্ষ টাকা খুইয়েছেন রিপন ঘোষ (৪০) নামে এক ব্যবসায়ী।বর্তমানে তিনি পাটকেলঘাটার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিপন পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুর গ্রামের দীলিপ ঘোষের ছেলে। সে পাটকেলঘাটা বাজারে বসুন্ধরা ও মেঘনা গ্রুপ অপ কোম্পানির ডিলার শিপের ব্যাবসা করত বলে জানা গেছে । মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা বাজারের লাল চন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটে।

 

আহত রিপন ঘোষ জানান, ঘটনার দিন রাত সাড়ে ১২টার দিকে ব্যাবসা প্রতিষ্ঠান থেকে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে লালচন্দ্রপুর খাতুনে জান্নাত মাদ্রাসার সামনে আসলে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন। ওই সময় ছিনতাইকারীরা তাকে পিছন থেকে মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এসুযোগে তারা তার সঙ্গে ব্যাগের মধ্যে থাকা সাড়ে চার লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।

 

পরে পথচারীরা আহত অবস্থায় স্থানীয় স্বাগতা ক্লিনিকে ভর্তি করে।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা ( ওসি) বিপ্লব কুমার নাথ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com