• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৬
সর্বশেষ :
সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশাশুনিতে দু-র্নীতি বিরোধী রচনা, বিতর্ক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩৬৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
রচনা, বিতর্ক প্রতিযোগিতা, র‍্যালি ও আলোচনা সভা

আশাশুনিতে গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা এবং র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার সার্বিক সহযোগিতায় আশাশুনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে সকালে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক ও উপজেলা পরিষদ চত্বর ঘুরে পুনরায় স্কুল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে স্কুল হল রুমে গণ সচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি বিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

রচনা প্রতিডোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি আলিয়া মাদ্রাসা, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, চাপড়া মাধ্যমিক বিদ্যালয় ও শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ২১ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। “দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি” বিষয়ের উপর রচনা প্রতাযোগিতায় শরাফপুর স্কুলের তাসিমা সুলতানা ১ম, চাপড়া স্কুলের সোহেলী নাসরিন রিমী ২য় ও এইচএনএসকেটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র রিমন দাশ ৩য় স্থান অধিকার করে। একই স্থানে বিতর্ক প্রতিযোগিতায় কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়, তুয়ারডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, বড়দল মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বদরতলা মাধ্যমিক বিদ্যালয় ও শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় বিতার্কিক দল অংশ নেয়।

 

প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক জাহিদুল ইসলাম, প্রভাষক নিলেন্দু মুখার্জী ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান। মডারেটরের দায়িত্বে ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় এর উপ সহকারী পরিচালক মহসিন আলী। রচনা প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান ও প্রভাষক রতন অধিকারী। সবশেষে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ (অবঃ) চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক মোঃ মহসিন আলী। সভায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের ও রানার্স আপ প্রতিযোগিদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com