• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৫
সর্বশেষ :
দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে

মহম্মদপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৪৫১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ জুন, ২০২৪

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে দুই পর্বে এই সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় প্রধান অতিথি হিবেসে উপস্থিত ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং উপজেলা পরিষদের উপদেষ্টা ড. শ্রী বীরেন শিকদার।

 

মাসিক সভার মাধ্যমে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাড. আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ ও শামীমা হাসান পলিকে দায়িত্ব বুঝে দেয়া হয়েছে।

 

এসময় নবনির্বাচিত চেয়ারম্যানদ্বয় উপজেলার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গের সহযোগিতা কামনা করেন।

 

প্রথম পর্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে মাসিক আইনসৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিবেসে বক্তব্য দেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং উপজেলা পরিষদের উপদেষ্টা ড. শ্রী বীরেন শিকদার।

 

এ সময় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোঃ ঈদুল শেখ, শামীমা হাসান পলি, ওসি বোরহান উল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আাল মামুন সোহাগ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আাফরোজ ও বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান মিনহা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com