• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৯
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

আশাশুনিতে আইডিয়াল চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রকল্পের উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ জুন, ২০২৪
উপকারভোগীদের মাঝে সহায়তা প্রদান

আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল এর উদ্যোগে চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগীতায় ও আইডিয়ালের বাস্তবায়নে এ কার‌যক্রম অনুষ্ঠিত হয়।
চাইল্ড ইম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সাহেব আলী, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, সদর ইউপি এস এম হোসেনুজ্জামান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, কৃষি ব‍্যাংকের ব‍্যবস্থপক রামপ্রসাদ বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি জি এম আল ফারুক, আইডিয়ালের উর্দ্ধতন শাখার ব্যবস্থাপক ওমর ফারুক, চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার এস এম মিজানুর রহমান।
এসময় উপকারভোগীদের মাঝে বিনা মূলে ৬০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ হিসেবে ৬টি খাতা, ১২টি কলম, ২টি পেন্সিল, ১টি কার্টার, ১টি রাবার, ১টি স্কেল, ১টি জ্যামিতি বক্স, ১টি স্টাপ্লার ও ১টি পিন বক্স। ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর শিক্ষককে ৪০০ টাকা করে ৪ মাসের ১৬০০ টাকা সর্বোমোট ৬৪,০০০ টাকা। ৩০ জন কিশোরী প্রতিবন্ধী মেয়েকে ডিগিনিটি কিটস সেনেটারী ন্যাপকিন ২ প্যাকেট, ১টি হেক্সিসল, ১টি হুইল সাবান ও ১২টি পাতা শ্যাম্পু। ১৫ জন প্রতিবন্ধী শিশুর অভিভাবক ও পরিচর্যাকারীকে ১০ হাজার করে সর্বোমোট ১ লক্ষ ৫০ হাজার টাকা। ১০ জন প্রতিবন্ধী শিশুকে মেডিসিন ও চিকিৎসা খরচ ১ হাজার টাকা করে সর্বোমোট ১০ হাজার টাকা। এছাড়া ৩ জন প্রতিবন্ধীকে ৩টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় প্রতিবন্ধী শিশুসহ অভিভাবক ও পরিচর্যাকারীগন উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com