• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩
সর্বশেষ :
দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন

দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৭১৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
দেবহাটায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

দেবহাটায় আন্তঃসীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও কেনা বেচা  বন্ধে অভিযান চালিয়েছে। বুধবার (২৬ জুন) উপজেলার বসন্তপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার।
অভিযানকালে ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের তিনটি ড্রেজিং মেশিন জব্দ সহ নদীতে বোরিংকৃত ড্রেজিং মেশিনের পাইপ বিনষ্ট করেন তিনি। পাশাপাশি নদী পাড়ে বালু মজুদকারীদের সৃষ্ট বড় বড় গর্ত গুলো তাৎক্ষণিক স্কেভেটর মেশিনের মাধ্যমে ভরাটের ব্যবস্থা করেন সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বালু সিন্ডিকেটের নিয়ন্ত্রকরা আগেভাগেই কয়েকটি ড্রেজিং মেশিন নদী তীর থেকে সরিয়ে নিয়ে যায়।
অভিযান শেষে সহকারি কমিশনার (ভূমি) দীপা রানী সরকার বলেন, দীর্ঘদিন ধরে দেবহাটা ইছামতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও বেচা কেনা চালিয়ে আসছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। এতে করে একদিকে নদী ভাঙন ক্রমশ বাড়ছে, অপরদিকে রাষ্ট্রীয় সম্পদ বিক্রি করে সম্পদের পাহাড় গড়ে তুলছিলেন কতিপয় অসাধু ব্যবসায়ীরা । ড্রেজিং মেশিন গুলো নিজ দায়িত্বে সরিয়ে নিতে বলা হলেও তাতে তারা কর্ণপাত না করায় অভিযান চালিয়ে তিনটি ড্রেজিং মেশিন জব্দ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com