• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬
সর্বশেষ :
পাটকেলঘাটায় বিদ্যালয়ের জমি দখলকে কেন্দ্র করে গ্রাম ডাক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ পাইকগাছায় ভোরবেলার চারার হাট জমে উঠেছে অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশের পাশে জনগণকেও দাঁড়াতে হবে দেবহাটায় দুটি বিদ্যালয়কে গ্রীন স্কুল ঘোষণা সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা জোরদারে ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৪ মহম্মদপুর বরকতিয়া এস এ আর দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাধারণ সভা সুন্দরবনে নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ তালায় এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে, প্রশাসনের কঠোর পদক্ষেপ সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অনুদানের ৬০ লক্ষ টাকার চেক বিতরণ করলেন এমপি সেঁজুতি

নিজস্ব প্রতিনিধি / ৩৮৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৯ জুন, ২০২৪
৬০ লক্ষ টাকার চেক বিতরণ করলেন এমপি সেঁজুতি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির অনুকূলে বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা ও ঐচ্ছিক তহবিলের সাতক্ষীরা সদর উপজেলার ৬০টি চেক বিতরণ করা হয়েছে। বিভিন্ন ক্লাব, লাইব্রেরী, নাট্য সংগঠন, নারী সংগঠন, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, ঈদগাহ, এতিমখানা, কবরাস্থান, অসুস্থ্য অসহায় ও দরিদ্র পরিবার, রাস্তা ও সেচ ব্যবস্থার উন্নয়নে শনিবার (২৯ জুন) সকাল ১০টায় এ চেক বিতরণ করা হয়।

 

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ ডিজিটাল কর্নারে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

 

এ সময় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক।

 

উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতির অনুকূলে বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা ও ঐচ্ছিক তহবিলের অর্থ সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ও প্রকল্পে বিতরণ করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com