• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১০
সর্বশেষ :
ঢাকাসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বুধহাটা-পাইথালী সড়কে জনদুর্ভোগ চরমে, সংস্কারের সিদ্ধান্তের ৫ মাসেও শুরু হয়নি কাজ ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন বৈশাখী টেলিভিশনের ডিএমডি টিপু আলম মিলন আটক দেবহাটার পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধে মারপিটে আহত ১, থানায় অভিযোগ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী সুন্দরবনের দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের পাঁচটি রুট নির্ধারণ ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বিরামহীন বৃষ্টি, সবজি ফসল ও ইটভাটায় ক্ষতির আশঙ্কা

সাংবাদিক বাবুল এর মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন / ৪৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার আশাশুনির সাংবাদিক বাহবুল হাসনাইন বাবলু সড়ক দুর্ঘটনায় নিহত হওয়াই তার মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দ্যা মুসলিম টাইমস), যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক আলোর বার্তা), সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, দৈনিক যুগের বার্তা, দেশ টাইমস), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী) ও এএইচএম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)।

উল্লেখ্য, আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক বাহবুল হাসনাইন বাবুল বুধবার (৩ জুলাই’২৪) সকাল ৯টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, গত ২৭ জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাংবাদিক বাবুল সাতক্ষীরা থেকে মোটরসাইকে যোগে বাড়ি ফেরার পথে কোমরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবন্নতি হলে রাতেই তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। পরে সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com