• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭
সর্বশেষ :
দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে

নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাহাঙ্গীর হোসেন / ৪৫৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা

“অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে জালকুড়িস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক স্বপন কুমার শর্মা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা, আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, এনডিসি তামসিদ ইরাম খান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, দেদারুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক মো, শাহ্ জালাল।

 

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ,তা,ম,বোরহান উদ্দিন। বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে ৮টি পুরস্কার বিতরণ করা হয়।

 

যে সকল কর্মী ও প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব পুরস্কার পেলেন। ১, মাহবুবা আক্তার স্বর্ণা, পরিবার কল্যাণ সহকারি, ২/ক ইউনিট, ধামগড় ইউনিয়ন, বন্দর। ২, কিসমত জাহান, পরিবার কল্যাণ পরিদর্শিকা, তারাবো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রূপগঞ্জ। ৩, তারাবো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রূপগঞ্জ। ৪, ধামগড় ইউনিয়ন পরিষদ, বন্দর। ৫, মো. আসাদ মাহমুদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ধামগড়, বন্দর। ৬, জাকির হোসেন, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার, তারাবো ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রূপগঞ্জ। ৭, বন্দর উপজেলা পরিষদ, বন্দর। ৮, সূর্যমূখী ক্লিনিক (বামনেহ) বন্দর।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com