• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৭
সর্বশেষ :
গাজী নজরুলের এমপি পদ যাচ্ছে না: চিফ হুইপ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের বহিষ্কার দাবি, শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপি ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা সাতক্ষীরায় ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি দেবহাটায় শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর শ্যামনগরে উপকূলীয় জনপদ নিয়ে মতবিনিময় সভায় ড. মনিরুজ্জামান দেশের সিনেমা হলগুলোতেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল শহীদ আসিফ হাসানের ২য় শাহাদাত বার্ষিকী পালিত

সাবেক এমপি’ গাজী নজরুল ইসলামের সাথে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময়

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩১২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ আগস্ট, ২০২৪
সাবেক এমপি' গাজী নজরুল ইসলামের সাথে মতবিনিময়

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সমর্থিত সাবেক এম,পি গাজী নজরুল ইসলামের সাথে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ আগষ্ট(শনিবার) সাবেক এম,পি গাজী নজরুল ইসলামের শ্যামনগরস্থ নিজস্ব বাসভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর শাখার নেতৃবৃন্দের সাথে দেশের চলমান পরিস্থিতির আলোকে সৌহার্দ্য পরিবেশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক এম,পি গাজী নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের জান, মাল নিরাপত্তায় ‘ বাংলাদেশ আমাদের সকলের,হিন্দু মুসলিম ভাই ভাই, মিলে মিশে থাকতে চাই’- শ্যামনগরের বিভিন্ন জনসম্মুখ স্থানে ব্যানার টানানো, নিরাপত্তা, মন্দির ও ঘরবাড়ি ভাংচুর বা ক্ষতি সাধন রোধকল্পে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে পাহাদার নিযুক্ত করণ, ঘের বা জমি দখল ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতি সাধন রক্ষায় মনিটরিং কমিটি গঠন করে সকলের দায়িত্ব প্রদান করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের হেফাজতে রাখতে তিনি সকলের সুচিন্তিত মতামত প্রার্থনা করেন। সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের মতামত বা পরামর্শ  তিনি সাদরে গ্রহন করে তার দ্রুত ব্যবস্থা নিতে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন- শ্যামনগর শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক বিষ্ণুপদ মন্ডল, যুগ্ম আহবায়ক মহাদেব মন্ডল, সদস্য সচিব কিরণ চন্দ্র চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক পরিমল মন্ডল, সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস, সহ-সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক অ্যাড.কৃষ্ণপদ মন্ডল,  সনজিৎ দাস, রনজিৎ দেবনাথ,  শংকর তরফদার, অরুন মুখার্জী, সমীরন দে,  নিহার রঞ্জন সরকার,শংকর সরকার, ধনঞ্জয় বৈদ্য, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, কার্ত্তিক দত্ত, তপন কুমার মন্ডল প্রমূখ।
এ ধরনের পদক্ষেপে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ আন্তরিক ভাবে জামায়াত সমর্থিত সাবেক এম,পি গাজী নজরুল ইসলাম কে আন্তরিক ধন্যবাদ জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com