• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৭
সর্বশেষ :
দেবহাটায় জেলি পুশকৃত চিংড়ি বিনষ্ট, তিন ব্যবসায়ীকে জরিমানা ভারতে পালানোর সময় যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‍্যালি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শ্যামনগরে ইয়াবাসহ তিনজন মাদক কারবারি আটক দেবহাটায় পাউবোর জমি দখল, উচ্ছেদে বিলম্ব উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগের শুভ উদ্বোধন ‎মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট: খোলা আকাশের নিচে তাবু টানিয়ে পাঠদান শ্যামনগরে গাজী নজরুল এমপির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

ডুমুরিয়ায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি  / ৩৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
ডুমুরিয়ায় আলোচনা সভা ও চেক বিতরণ

সোমবার ১২আগষ্ট সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

 

উক্ত আলোচনা ও চেক বিতরণ সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, স্বাগত বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম
কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ মন্ডল, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,নাজিবুল ইসলাম, আরিফুজ্জামান, তৃষ্ণা মন্ডল, আবু সুফিয়ান, রাব্বি ইসলাম, রোকেয়া বেগম, প্রমুখ।

বক্তব্য বক্তরা বলেন প্রথম আন্তর্জাতিক যুব দিবস ২০০০ সালে পালিত হয়। এরপর থেকে প্রতি বছর ১২ আগস্ট বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটি উদযাপিত হয়ে আসছে। যুবসমাজের সমস্যা, তাদের ভূমিকা এবং সম্ভাবনার উপর আলোকপাত
করতে বিভিন্ন সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়।

 

আন্তর্জাতিক যুব দিবসের মূল উদ্দেশ্য হল যুবসমাজের ভূমিকা, তাদের সমস্যার সমাধান এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। যুবদের উদ্ভাবনী চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং শক্তিকে ব্যবহার করে একটি উজ্জ্বল ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এই দিবসটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আলোচনা সভা শেষে ২লক্ষ ১০হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

 

এরা হলো বিশ্বজিৎ বিশ্বাস ৫০ হাজার টাকা,শান্তনা খাতুন ৪০হাজার টাকা, মিতা বিশ্বাস ৪০ হাজার টাকা,আল মামুন ৪০ হাজার টাকা,ও মোঃ আবু সুফিয়ান ৪০হাজার টাকা টাকার চেক বিতরণ করা হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com