• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৪
সর্বশেষ :
শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির

দেবহাটা উপজেলা জামায়াতের আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৪৩১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
জামায়াতের আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ

দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৩ আগষ্ট বিকাল ৫টার সময় দেবহাটা উপজেলার সখিপুর কলেজ মাঠে অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অলিউল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় সুরা সদস্য হাফেজ মাওলানা রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন সিদ্দিকী,  জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ওমর ফারুক ও জেলা জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগের সেক্রেটারি আসাদুজ্জামান মুকুল।
এসময় জামায়াতে ইসলামীর নেতা সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, নওয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তালেব বুলবুলসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় বলেন, আজকে একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করতে ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু আমরা শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ সেটা কখনো হতে দেবনা।
বক্তারা বলেন, এদেশে সংখ্যালঘু বা সংখাগুরু বলে কিছু নেই, আমাদের একটিই পরিচয় আর সেটা হলো আমরা বাংলাদেশী। বক্তারা কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com