• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩
সর্বশেষ :
দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে

মহম্মদপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচী

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৪০৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
মহম্মদপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাগুরার মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীরা একটি বিক্ষোপ মিছিল বের করেন, মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক চত্বরে এসে অবস্থান কর্মসূচীতে যোগ দেন।

 

উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমূর আলী মৃধার সভাপতিত্বে ১৪ ও ১৫ আগস্ট দুইদিন ব্যাপি এই অবস্থান কর্মসূচী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা ও স্বৈরাচারী খুনি হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবি তোলেন।

 

উপজেলা স্বেচ্চাসেবক দলের আহবায়ক আরিফুজ্জামান মিল্টনের সঞ্চালনায় অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আকতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাবুল, যুগ্ম আহবায়ক সহকারী অধ্যক্ষ এস এম ইউনুস আলী, নজরুল ইসলাম, সদস্য গোলাম আজম সাবু, যুব দলের আহবায়ক তরিকুল ইসলাম তারামিয়া, উপজেলা ছাত্র দলের সভাপতি নুর আমিন শিকদার সজিব, সদস্য সচিব রজব আলী, আমিনুর রহমান কলেজ শাখা ছাত্র দলে আহবায়ক শাকিল সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক তৌফিক কালাম অভি ও ফেরদৌস রানা বক্তব্য দেন।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব শরিফুজ্জামান শরিফ, যুবনেতা তানজির রহমান সোহাগ, খাইরুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমূখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com