• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১৩
সর্বশেষ :
শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ ফতুল্লার ডিআইটি মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মান্নান মিয়া ডুমুরিয়ায় উত্তম কৃষি চর্চা বিষয়ক প্রশিক্ষণ দেবহাটায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত দেবহাটা থানার যানবাহনের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি ওসির

শেখ হাসিনার বিচারের দাবিতে আশাশুনিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
আশাশুনিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা

শেখ হাসিনার বিচারের দাবিতে আশাশুনিতে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জনতা ব্যাংক চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক স ম আসাদুজ্জামান আসাদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, সরদার রুহুল আমিন, আব্দুর রহিম ছোট, শফিউল আলম সুজন।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আসিফ ইকবাল শিমুল, হুমায়ূন কবির লিমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র নেতা সানাউল হক নিরু প্রমুখ।
বক্তারা গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবি করেন এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com