• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:১৮
সর্বশেষ :
মৎস্য ঘেরের আইলে সবজি চাষে তালার কৃষকদের সাফল্য মুঠোফোনে জুয়ার ফাঁদ: দ্রুত লাভের আশায় সর্বস্ব হারাচ্ছে তরুণরা বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ 

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৩৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ 

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ আনোয়ার ইকবাল মন্টু । তিনি ২৪ আগস্ট শনিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করেন।

 

তিনি নিজ স্বাক্ষরিত  পদত্যাগ পত্রে উল্লেখ করেন আমি দীর্ঘদিন কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগের কারণে শারীরিক ভাবে অসুস্থ। এ কারণে প্রায়শই আমাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়।  শারীরিক  এ-সব সমস্যার কারণে সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচন থেকে আমি সরে দাড়িয়েছিলাম।অনেক দিন যাবৎ দলীয় কর্মকাণ্ডে অংশ গ্রহণ ও সহযোগিতা করতে পারি নাই।

 

বর্তমানে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। এ কারণে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি  দলীয় সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেন তিনি।  নিজের অজান্তে ব্যবহারে কেউ নুন্যতম কোন কষ্ট পেয়ে থাকলে তার জন্য দুঃখ প্রকাশ করে  ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

 

 

এছাড়া  আন্দোলনে সকল নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আনোয়ার ইকবাল মন্টু।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com