• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩
সর্বশেষ :
দেবহাটায় গড়িয়াডাঙ্গা বিদ্যালয়ের ভাঙা ব্রিজ সংস্কারের উদ্বোধন শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের বর্ণাঢ্য ক্যাম্পেইন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত, উদ্বিগ্ন অভিভাবক ও স্থানীয়রা শ্যামনগরে অপহরণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জ সদরে দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দেবহাটায় অপসিজন তরমুজ চাষে বেকারত্ব দূর: মহিলাসহ কৃষকরা হচ্ছেন স্বাবলম্বী শ্যামনগরে ভূমি দস্যু,চাঁদাবাজ হাসুর অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা পেতে মানববন্ধন ভোট হবে সংবিধানের পথেই, পুরনো পদ্ধতিতে নয়: এলজিআরডি মন্ত্রী ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন সম্পাদক ইমরান তালায় চিকিৎসার কথা বলে গৃহবধূকে ডেকে ধ*র্ষ*ণের অভিযোগ, রাজু ধরাছোঁয়ার বাইরে

মহম্মদপুরে অ গ্নি কা ন্ডে দিনমুজুর রিবুলের স্বপ্ন পুড়ে ছাই!

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৪৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
মহম্মদপুরে অগ্নিকান্ডে দিনমুজুরের স্বপ্ন পুড়ে ছাই!

মাগুরার মহম্মদপুরে দরিদ্র দিনমজুর রিবুল মোল্যার স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রিবুল ও তার স্ত্রী মিলে সংসার গড়ে তুলেছেন। সেই সংসারে দুইটি দুধেল গাভী, তিনটি ছাগল ও কিছু হাস-মুরগিই ছিল তাদের সম্বল। আর এসব গৃহপালিত পশু নিয়েই তাদের স্বপ্ন ছিলো। কিন্তু মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাতে আগুনে পুড়ে তাদের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। রিবুল ধোয়াইল গ্রামে হাফিজার মোল্যার ছেলে।

 

ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা যায়, রিবুল কৃষি কাজ করে, তার পাশাপাশি ভ্যান চালায়। দিনরাত পরিশ্রম করে দুইটি গাভী, তিনটি ছাগল ও কিছু হাস-মুরগি সম্বল হিসেবে পুজি করেছিল।

 

কিন্তু এদিন রাত প্রায় বারোটার সময় দরিদ্র দিনমজুর রিবুল মোল্যার গোয়াল ঘরে আগুন লাগে, এতে জীবন্ত ভস্ধসঢ়;¥ীভূত হয়ে গেছে দুইটি গাভী, তিনটি ছাগল ও বেশ কিছু হাস-মুরগি।

 

এই অগ্নিকান্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে মশা তাড়ানোর কয়েল থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। একমাত্র সম্ভল শেষ হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন দরিদ্র রিবুল ও তার পরিবার। ক্ষতিগ্রস্ত রিবুল মোল্যা বলেন, ‘আমার সবকিছু শেষ হয়ে গেছে। সারা জীবন ধরে সম্বল হিসেবে যা করে ছিলাম, সব শেষ হয়ে গেল। এখন আমি কি করবো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com