• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১০
সর্বশেষ :
পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও বালু জব্দ, ৫০ হাজার জরিমানা সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ

সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিবের কুমিরায় আগমন উপলক্ষে খলিষখালী বিএনপির পথসভা

নিজস্ব প্রতিনিধি / ৪৩৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
খলিষখালী বিএনপির পথসভা

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সদ্য কারামুক্ত সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিবের তালার কুমিরা ফুটবল মাঠে বিশাল জনসভা উপলক্ষে তালার খলিষখালী ইউনিয়ন বি এন পির উদ্যোগে সম্প্রতি বাগমারা বাজার খলিষখালী বাজার কাশিযাডাঙ্গা বাজার হরিতলা মোড় দলুয়া বাজারসহ বিভিন্ন বাজারে পথসভা অনুষ্ঠিত হযেছে।

 

উক্ত পথসভায় বক্তব্য রাখেন, খলিষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নুর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হান্নান যুবদলের সভাপতি মেহেদী হাসান বিএনপির নেতা গাজী মশিউর রহমান আওয়াল মোড়ল হাবিবুর রহমান কায়কোবাদ সিদ্দিকী বাবুল গোলদার মোসলেম মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

বক্তারা বলেন সাবেক আওযালীগের ফ্যাসিবাদি সরকার মিথ্যা সাজানো ষড়যন্ত্রের মামলায় তালা কলারোয়া আসনের সাবেক সংসদ জননেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের কারাদণ্ড দেয়। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ফ্যাসিবাদি সরকারের পতন হয়। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দীর্ঘ ৪ বছর কারাভোগের পর গত মঙ্গলবার জননেতা হাবিবুল ইসলাম হাবিব কারামুক্ত হয়ে ঘরে ফেরেন।

 

আগামী শনিবার তালার কুমিরা ফুটবল মাঠে বিশাল জনসভা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রান চাঞ্চল্য ফিরে এসেছে। শুধু তাই নয শনিবার তালা উপজেলা বিএনপির উদ্যোগে গন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com