• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৬
সর্বশেষ :
কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের আপত্তিকর ভিডিও ভাইরাল: এলাকায় তোলপাড় শিমুলবাড়িয়ায় জমি দখল ও ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

 ছাত্র-জনতার আন্দোলনে গু লি বিদ্ধ সবুজের পাশে জামায়াত

বগুড়া সংবাদদাতা / ২৭১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
আন্দোলনে গুলিবিদ্ধ সবুজের পাশে জামায়াত

শেখ হাসিনার ফ্যাসিবাদ-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ প্রেস-শ্রমিক সবুজ মিয়ার পাশে দাঁড়িয়েছে জামায়াত।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বুধবার বিকেলে সদর উপজেলার ঘোড়াধাপ-মরাকাটা গ্রামে গুলিবিদ্ধ সবুজ মিয়ার বাড়ীতে যান। তিনি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন।
এসময় বগুড়া শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, ঘোড়াধাপ সাংগঠনিক থানার আমির মাওলানা হেদাইতুল ইসলাম, সহ-সেক্রেটারি অধ্যাপক আব্দুল হালিম, নিশিন্দারা ইউনিয়ন আমির মাওলানা লুৎফর রহমান, আমজাদ হোসেন, ডা: হারুনুর রশিদ, খয়বর আলীপ্রমূখ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আবিদুর রহমান এসময় বলেন, যাদের বুকের রক্তে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতি কখনোই আপনাদের ভুলবেনা।
জামায়াতে ইসলামী সাধ্যমত এই আন্দোলনে শহীদ এবং আহতদের পাশে দাঁড়াচ্ছে। আমরা সবসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এরপর তিনি সড়ক দূর্ঘটনায় নিহত শহিদুল ইসলামের বাড়ীতে গিয়ে তার পরিবারকে শান্তনা দেন। এসময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত শহিদুলের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com