• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮
সর্বশেষ :
মৎস্য ঘেরের আইলে সবজি চাষে তালার কৃষকদের সাফল্য মুঠোফোনে জুয়ার ফাঁদ: দ্রুত লাভের আশায় সর্বস্ব হারাচ্ছে তরুণরা বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক

দোয়ারাবাজারে মারধরের ঘটনায় ইউপি সদস্য উজ্জলের সংবাদ সম্মেলন

দোয়ারাবাজার, সুনামগঞ্জ প্রতিনিধি / ১২৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
ইউপি সদস্য উজ্জলের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান উজ্জ্বলের উপর অতর্কিত হামলা ও মারধরের  বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (১২ সেপ্টেম্বার) বিকেলে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে ইউপি সদস্য মিজানুর রহমান উজ্জ্বল বলেন, উপজেলার বোগলাবাজার ইউনিয়নের আমার ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবাধে চলছে মাদক ও চোরাই ব্যবসা। প্রশাসন ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার সন্দেহের জের ধরে গত রবিবার সকালে সালিশ বিচারে যাওয়ার পথে ইদুকোনা গ্রামের আব্দুল মজিদের বসতঘর কাছে গেলে আগে থেকে ওত পেতে থাকা সীমান্তে মাদক ব্যবসা ও চোরাকারবারের সঙ্গে জড়িত একই গ্রামের জহিরুল, লিটন, সৌরভ, সিজেল, সোহাগসহ আরও কয়েকজন তাঁর উপর হামলে পড়ে বেধড়ক মারপিট করে। এসময় তাঁর কলেজ পড়ুয়া পুত্র নাজমুল হাসান লায়িন খবর পেয়ে তার বাবাকে উদ্ধার করতে আসলে তাকেও বেধড়ক পেটায়। পরে স্থানীয়রা আহত পিতা পুত্রকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করান।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনকে এসব বিষয় অবগত করার সন্দেহ চোরাই কারবারিরা আমার উপর ক্ষুব্দ হয়ে তাদের দলবল দিনে আমার উপর হামলা করে, এখনো আমি আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।

উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করে মিজানুর রহমান বলেন, প্রতিনিয়ত সীমান্ত দিয়ে মাদক আসায় এলাকার যুব সমাজ নষ্ট হচ্ছে, যদি তার প্রতিকার না হয়, ভবিষ্যতের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করি।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্যের পরিবারের লোকজনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com