• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৫
সর্বশেষ :
সাতক্ষীরার ৪টি অবৈধ রিসোর্ট উচ্ছেদে কঠোর হচ্ছে প্রশাসন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হুমায়ূন কবিরের সাফল্য সাতক্ষীরায় জিয়া শিশু কিশোর সংগঠনের মতবিনিময় ও পরিচিতি সভা দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও স্বজনদের ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য শিক্ষা শ্যামনগরে আর্থ সামাজিক সমৃদ্ধির সাহসী নায়ক নারী চন্দনা রানী সাহস আর আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে নারায়ণগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ঘোষণা পাইকগাছায় কোটি টাকার সরকারি খাসজমি দখল করে পাঁকা স্থাপনা নির্মাণের অভিযোগ তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত দেবহাটায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

মাগুরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে মতবিনিময়

মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি / ৩৯৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
পরিচ্ছন্নতা কর্মীদের মতবিনিময়

মাগুরা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসডিসির বাস্তবায়ন এবং প্র্যাকটিক্যাল এ্যাকশনের অর্থায়নে মাল্টি স্টেকহোল্ডার স্টেয়ারিং কমিটি এই মতবিনিময় সভার আয়োজন করেন।

 

পৌরসভার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভা প্রশাসক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রতিনিধি মরমীতাজ ইসলাম ও এসডিসির প্রতিনিধি ফেরদৌসী আক্তার জলি।

 

পৌরসভার সকল পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিতিতে মতবিনিময় সভায় বর্জ্য ব্যবস্থাপনায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সামগ্রীক দায়িত্ব ও কার্যাবলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ সময় প্রধান অতিথি বলেন, পৌরসভার পরিচ্ছন্ন পরিবেশ সুনিশ্চিত করণে সকলকে সচেতনতায় একত্রিত হয়ে কার্যাবলি বাস্তবায়ন করার আহবান জানান।

 

এছাড়া অতিথিরা পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়েও আলোচনা করা হয়েছে। প্র্যাকটিক্যাল এ্যাকশনের প্রতিনিধি মরমীতাজ ইসলাম বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে স্থানীয় প্রশাসনেরর সহযোগিতা পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের স্বাস্থ্য ঝুকি কমিয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পরিধান করণের মাধ্যমে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।

 

আলোচনা সভা শেষে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে গামবুট বিতরণ করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com