• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫১
সর্বশেষ :
আশাশুনিতে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে এক সপ্তাহ ব্যবসা বন্ধের নির্দেশ শ্যামনগরে ভোগ দখলীয় জমিতে খাল খননের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দেবহাটায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমম্বয় সভা অনুষ্ঠিত দেবহাটায় অ*বৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার নারায়ণগঞ্জে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্রাক ফিশারিজের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ইউপি সদস্যর সংবাদ সম্মেলন দেবহাটায় ভেজালবিরোধী অভিযানে দুই আইসক্রিম কারখানাকে ২ লাখ জরিমানা সাতক্ষীরায় উৎসবমুখর আবহে এশিয়া পোস্টের যাত্রা শুরু বাগেরহাটে ধানক্ষেত থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার লেবাননে ইসরায়েলি ড্রোন হা*ম*লায় নিহত দুই পরিবারের চলছে শোকের মাতম

মহাদেবপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মত বিনিময় সভা 

নওগাঁ প্রতিনিধি / ৩৬১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
অসির সাথে সাংবাদিকদের মত বিনিময়

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মহাদেবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ হাসমত আলী মত বিনিময় সভা করেছেন। অদ্যই সোমবার ২৩শে সেপ্টেম্বর বৈকাল তিনটার সময় থানা ভবনে এই সভার আয়োজন করেন।
মত বিনিময় সভায় ওসি হাসমত আলী জানান, গত ১৫ সেপ্টেম্বর মহাদেবপুর থানায় যোগদান করেন। এর আগে তিনি নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। ২০০৫ সালে রাজশাহী সারদায় পুলিশ ট্রেনিং একাডেমিতে যোগদান করে সাফল্যের সাথে ট্রেনিং সম্পন্ন করেন। এরপর এস আই পদে শিক্ষানবিস হিসেবে সিরাজগঞ্জে যোগদান করেন। সেখান থেকে বিভিন্ন সময় ঠাকুরগাঁও, পীরগঞ্জ ,হরিপুর, রাজশাহীর পবা গোদাগাড়ী  পুটিয়া সহ বিভিন্ন থানায় ইন্সপেক্টর পদে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে আগস্টে তিনি নওগাঁয় ডিবি পুলিশের ওসি পদে যোগদান করেন। তিনি দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নের সর্বোচ্চ শ্রম দিবেন বলে আশ্বস্ত করেন। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
অন্যদের মধ্যে সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, কাজী সামছুজ্জোহা মিলন, কাজী রওশন জাহান, ইউসুফ আলী সুমন, সোহেল রানা, হাজী সাইফুর রহমান সনি, লিয়াকত আলী বাবলু, সাজ্জাদ হোসেন, অহিদুল ইসলাম, আজাদুল ইসলাম, এস, এম, আজাদ হোসেন মুরাদ, মিজানুর রহমান মানিক, মাহবুব আলী, রশিদুল ইসলাম রশিদ, সুইট হোসেন, আককাস আলী, বরুন মজুমদার, আমিনুর রহমান খোকন, খোরশেদ আলম, গোলাম রসুল বাবু, সাখাওয়াত হোসেন, সুমন কুমার বুলেট, অসিত দাস,উজ্জ্বল কুমার সরকার, মো:  রফিকুল ইসলাম, রুবেল হোসেন, এবি সিদ্দিক, আইনুল হোসেন, মোখলেছুর রহমান, আব্দুল আজিজ, ওয়াসিম আলী, সুজন, এস, এম, শামীম হাসান, মোঃ হায়দার আবু হান্নান,চন্দন কুমার, উজ্জল হোসেন প্রমুখ এতে অংশ নেন।#


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com